× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে টিউলিপ বাগান পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০০ পিএম

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামে দেলোয়ার দম্পতির টিউলিপ ফুলের বাগান পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামে দেলোয়ার দম্পতির টিউলিপ ফুলের বাগান পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। প্রবা ফটো

টিউলিপ ফুলের জন্য বিশেষায়িত যদি কিছু দরকার হয় সামর্থ্যের ওপর নির্ভর করে সরকার সেই ব্যবস্থাটিও করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘টিউলিপ ফুলের বাল্ব সংরক্ষণের জন্য যে সুবিধাদি দরকার আমাদের এখানে এখনও সেটি নেই। বাংলাদেশে এখন ব্যাপকভাবে ফুল উৎপাদন হচ্ছে। ফুল উৎপাদনের ক্ষেত্রেও একটি বিশেষ বিপ্লব ঘটে গেছে।’ 

রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামে দেলোয়ার দম্পতির টিউলিপ ফুলের বাগান পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, দেশটা উন্নত হচ্ছে। মানুষ সৌন্দর্য পিপাসু। সেই সৌন্দর্য বোধটাও আমাদের সবার মধ্যে ছড়িয়ে যাবে। দেশ এগিয়ে যাওয়ার জন্য এটি ততই ভালো।

‘বাংলাদেশের আবহাওয়ায় টিউলিপ ফোটানো যে কষ্টকর কাজ দেলোয়ার দম্পতি এই কষ্টকর কাজটি করেছেন। এর টেকনোলজিরও অনেক দিক রয়েছে। তারা চার বছর যাবত ফুলটি ফোটাচ্ছেন। বাংলাদেশ সরকার কৃষিতে যে গবেষণা করছে তার সুফল এখন আমরা পাচ্ছি। যেখানে যেটি উন্নয়নের জন্য প্রয়োজন শেখ হাসিনার সরকার সেখানে সেটিই করছেন, করে যাচ্ছেন’ বলেন দীপু মনি। 

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমুসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা