× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন দিনের সফরে রাজশাহীতে রাষ্ট্রপতির পরিবার

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৪ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৭ পিএম

রাষ্ট্রপতির পরিবার রাজশাহীতে গেলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রবা ফটো

রাষ্ট্রপতির পরিবার রাজশাহীতে গেলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রবা ফটো

তিন দিনের সফরে রাজশাহীতে অবস্থান করছেন রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানমসহ তার পরিবারের সদস্যরা। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তারা রাজশাহী সার্কিট হাউসে পৌঁছান। এ সময় তাদের রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সহধর্মিণীসহ তার পরিবারের ১১ সদস্য রাজশাহীতে অবস্থান করছেন। তারা এই বিভাগের নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সফর করবেন। সফরকালীন জেলাগুলোর ঐতিহ্যবাহী এলাকা এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

সফরে উপস্থিত আছেন রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম, সন্তান রাসেল আহমেদ, পুত্রবধূ নুসরাত জাহান মুক্তা, নাতি নামিরা হামিদ, নুসাইবা হামিদ ও আনাস আব্দুল্লাহ হামিদ, রাষ্ট্রপতির অপর সন্তান রিয়াদ আহমেদ, পুত্রবধূ কামরুন্নাহার, নাতি হামিদ ইব্রাহিম ও ঈশা আব্দুল্লাহ এবং কন্যা স্বর্ণা হামিদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা