× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ভুল চিকিৎসায়’ পা হারাতে বসেছেন বৃদ্ধা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২১ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩১ পিএম

ভুল চিকিৎসায় পা হারাতে বসেছেন এই নারী। প্রবা ফটো

ভুল চিকিৎসায় পা হারাতে বসেছেন এই নারী। প্রবা ফটো

ফার্মেসি মালিকের ‘ভুল চিকিৎসায়’ পা হারাতে বসেছেন রহিমা বেগম নামে ৭০ বছরের এক নারী। ওই ফার্মেসির মালিক সুখা রঞ্জন চিকিৎসক না হয়েও  জটিল রোগের চিকিৎসা দিয়েছেন বলে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। এতে পা হারাতে বসেছেন রহিমা।

কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়নে কোদালাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, রহিমা ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার জ্বর হলে দুই পায়ে সমস্যা দেখা দেয়। তারপর গ্রামের পাশে চারুকান্দি বাজারের ফার্মেসি মালিক সুখা রঞ্জনের কাছে যান। সুখা রঞ্জন ডায়াবেটিস বিবেচনায় না নিয়ে তার দুই হাঁটুতে স্টেরয়েড ইনজেকশন পুশ করেন। পরে রহিমার দুই পা ও হাঁটুতে সমস্যা দেখা দেয়। 

তবে অভিযুক্ত সুখা রঞ্জনের দাবি,  ‘স্টেরয়েড ইনজেকশন নিয়ে ওই নারী আমার কাছে এসেছিলেন।’

এলাকার সচেতন লোকজনের পরামর্শে রহিমা বেগম শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের প্রধান চিকিৎসক নজরুল ইসলামের কাছে গেলে জানতে পারেন ইনজেকশনের কারণে তার দুটি পা নষ্ট হওয়ার পথে।

নজরুল ইসলাম বলেন, ‘চিকিৎসক না হয়েও এমন কাজ করা অপরাধ। হাঁটুতে এ ধরনের ইনজেকশন পুশ করার আগে বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হয়। অনেক নিয়ম মানতে হয়। নিয়ম বহির্ভূতভাবে ইনজেকশন দেওয়ায় রহিমা বেগমের পায়ে পচন ধরেছে।’

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বলেন, ‘এসব অন্যায় কাজ মেনে নেওয়া যায় না। লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘রহিমা বেগম একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা