× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৮ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৯ পিএম

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মঞ্জুয়ারা বেগম। প্রবা ফটো

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মঞ্জুয়ারা বেগম। প্রবা ফটো

জয়পুরহাটে ফেনসিডিল উদ্ধার মামলায় মঞ্জুয়ারা বেগম নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মঞ্জুয়ারা বেগম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ডিওর গ্রামের মজিবর রহমানের স্ত্রী। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ মামলায় পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষে মঞ্জুয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জয়পুরহাটের সদর উপজেলার বনখুর এলাকায় গত ২০১৩ সালের ১০ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে তল্লাশি করে ৩৮ বোতল ফেনসিডিলসহ মঞ্জুয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মুনছুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঞ্জুয়ারার বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম ওই নারীর বিরুদ্ধে একই সালের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা