সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৫:৫৯ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৬:৩২ পিএম
অলঙ্করণ প্রবা
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক প্রবাসীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তিনি নিজেই তার গলা কেটে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার পৌর এলাকার আইগবাড়ী পারকোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাইদুল ইসলাম লেদু।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের ভাতিজি সাথী খাতুন বলেন, ‘সকালে আমার চাচা সাইফুল ইসলাম বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে চিৎকার করে। চিৎকার শুনে দৌড়ে ঘরে গিয়ে দেখি চাচা ছুরি দিয়ে নিজের গলা কাটছে। এ সময় চিৎকার দিয়ে স্থানীয়দের ডাক দিলে স্থানীয়রা এসে গলাকাটা অবস্থায় চাচাকে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’