× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে গরু চুরিতে বাধা দেওয়ায় নারী খুন

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ০৯:৩০ এএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১২:৪০ পিএম

অলংকরণ প্রবা।

অলংকরণ প্রবা।

সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চুরির সময় বাধা দেওয়ায় চোরদের হাতে এক নারী খুন হয়েছেন। আহত হয়েছেন তার ছেলে।

মঙ্গলবার ভোরে উপজেলার পঞ্চ সারোটিয়া গ্রামের আমির চানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম পঞ্চ সারোটিয়া গ্রামের আমির চানের স্ত্রী। আহত হয়েছেন তার ছোট ছেলে জুবায়ের।

নিহতের স্বজন সাইফুল ইসলাম রিপন জানান, রাতে কে বা কারা নসিমন গাড়ি নিয়ে আমির চানের গরুর খামারে চুরি করতে আসে। জুবায়ের বুঝতে পেরে খামারে গেলে তাকে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। এ সময় তার মা বাধা দিতে গেলে তাকে হত্যা করে পালিয়ে যায়। ছেলে ও বাবার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে নসিমনটি রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হচ্ছে। ঘটনা কী ঘটেছে তার বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা