× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির সাবেক এমপি সামসুল আলম আর নেই

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১৮:১৪ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ২১:৫৭ পিএম

নওগাঁ-৪ (মান্দা) আসনের সাবেক এমপি সামসুল আলম। প্রবা ফটো

নওগাঁ-৪ (মান্দা) আসনের সাবেক এমপি সামসুল আলম। প্রবা ফটো

নওগাঁ-৪ (মান্দা) আসনের সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩০ জানুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

বিকালে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ে প্রথম ও দেলুয়াবাড়ী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সামসুল আলম নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ীর ছবের আলী প্রামাণিকের ছেলে। সাংসারিক জীবনে তিনি চিরকুমার ছিলেন।

তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একবার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করেন।

সামসুল আলমের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি সমস্যা ভুগছিলেন। গত রবিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

মরহুমের ছোট ভাই আনিছার আলম জানান, ১৯৮৫ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর বিএনপির দলীয় ধানের শীষ প্রতীক নিয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা