মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ২৩:০৮ পিএম
কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রবা ফটো
কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৯ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করে দুদকের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল।
চিকিৎসকদের বিরুদ্ধে হাসপাতালে আগত রোগীদের সেবা দেওয়ায় অবহেলা, প্রাইভেট ক্লিনিকে রোগী দেখা ও অফিস চলাকালীন ব্যক্তিগত চেম্বারে রোগী দেখাসহ নানা অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানায় দুদক।
দুদক সদস্যরা সাধারণ সেবা গ্রহীতা ও দর্শনার্থীর ছদ্মবেশে হাসপাতালের আউটডোর ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা জানতে চান।
এ সময় রোগীরা হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ না পাওয়া, নার্সদের স্বেচ্ছাচারিতা ইত্যাদি
অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়।
দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বলেন, ‘কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে, এখনই সব বলা যাচ্ছে না। আমরা আরও তদন্ত করছি।’
হাসপাতালের সহকারি পরিচালক ডা. নাসিরুজ্জামান বলেন, ‘দুদক অভিযান পরিচালনা করে ঔষধ সংকট, বাইরে থেকে ঔষধ কেনা ও নার্সদের আচরণ সম্পর্কে নেতিবাচক তথ্য পেয়েছেন বলে জানতে পেরেছি।’