বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১২:৪৭ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ১৩:৪৪ পিএম
আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি। প্রবা ফটো
বরগুনার পৌর শহরে আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে। রবিবার (২৯ জানুয়ারি) সকালে শহরের পিটিআই সড়কের ক্রোক এলাকায় বাবুল হাওলাদার ঘরে আগুনের ঘটনা ঘটে।
বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক
জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেশী ও স্থানীয় সাংবাদিক শাহ আলী বলেন, ‘সকালে ফজরের নামাজের পর ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা
ছুটে এসে আগুন দেখেন। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর মধ্যে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।’
ক্ষতিগ্রস্ত ঘরের মালিক বাবুল হাওলাদার বলেন, ‘আমরা কেউই ঘটনার সময় বাড়িতে ছিলাম না। তাই আগুন থেকে ঘরে থাকা কোনো কিছুই রক্ষা করতে পারিনি। আসবাবপত্রসহ চাল, ডাল সবকিছুই পুড়ে গেছে।’
সার্ভিস স্টেশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়েই ফায়ার সার্ভিস ছুটে যায়। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিস পৌঁছে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনেন।’