× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শেখ হাসিনা যতদিন আছেন বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র থাকবে’

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ০৯:২৬ এএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ১১:১৭ এএম

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। প্রবা ফটো

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। প্রবা ফটো

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেছেন, যতদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আছেন বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র থাকবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে কেউ দ্বিতীয় শ্রেণির নাগরিক না। কাউকে দেশ ছেড়ে বাইরে চলে যেতে হবে না। আপনার অধিকার নিয়ে আপনি থাকবেন। শেখ হাসিনা আপনাদের পাশে আছে।

শনিবার (২৮ জানুয়ারি) রাত ১০টায় পিরোজপুরের নাজিরপুরের গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী সদ্গুরু পরিব্রাজকাচার্য শ্রীশ্রী ১০৮ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রবর্তিত সার্বভৌম ভক্ত-সম্মিলনী অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী রেজাউল করিম বলেন, আমাদের সুন্দর বাংলাদেশের সৌন্দর্য কিন্তু হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানের সম্মিলিত সৌন্দর্য। আমরা ’৭১-এ যে রক্ত দিয়েছি তাতে রাম-রহিমের রক্ত একাকার হয়েছিল। কাজেই এ বাংলাদেশ যেমন মুসলমানের, এ বাংলাদেশ হিন্দুর, এ বাংলাদেশ বৌদ্ধের, এ বাংলাদেশ খ্রিস্টানের, এ বাংলাদেশ সব ধর্মাবলম্বীর।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, যারা এ দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের হাতে এ দেশের হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়। আপনারা তাদের চেনেন। কারা ওই সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসে। তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাশ, শ্রীশ্রীগুরুধামের দীক্ষাচার্য শ্রীমৎস্বামী অলকানন্দ সরস্বতী, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এসএম নজরুল ইসলাম, নাজিরপুর উপজেলার ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, নির্জনকান্তি বিশ্বাস, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক সাইফুল ইসলাম সাইফ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা