× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ২৩:৫৪ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। প্রবা ফটো

সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। প্রবা ফটো

সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মেহেদী হাসান বাবু নামের এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অলিউর রহমান নামে আরও একজন। শনিবার (জানুয়ারি) রাত ৯টায় শ্যামনগরের ধানখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের মাজেদ গাজীর ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন মিঠু বলেন, ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে ধানক্ষেত থেকে ধান লোড করছিল। এসময় মেহেদী দ্রুতগতিতে বাইক চালিয়ে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরেক আরোহী অলিউর গুরুতর আহত হন।

নিহতের স্বজন আব্দুল্লাহ তরফদার জানান, মেহেদী শ্যামনগর সেটেলমেন্ট অফিসে চাকরি করতেন। মৃত্যুর ঘটনায় মামলা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা