টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১৩:৩৫ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩ ১৩:৪৫ পিএম
প্রধান অতিথি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ। প্রবা ফটো
টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে ৫২তম মৌলিক প্রশিক্ষণ টিআরসি ব্যাচ ২০২২ এর কুচকাওয়াজ অনুষ্ঠানে ৯৪০ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলের প্রশিক্ষণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) কামরুল আহসান।
এ সময় পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট ময়নুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ খালেদ, পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী ও বিভিন্ন সামরিক বেসামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ শেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেনপ্রধান অতিথি ।
তিনি নবীন পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া ও মাননীয় প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।