× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে ট্রলার ডুবি, শ্রমিকের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৮:০৫ পিএম

নাজমুল মৃধাকে উদ্ধারে  যৌথ অভিযান চালায় বড়দিয়া নৌ-ফাঁড়ি পুলিশ, ফায়ার সার্ভিস এবং লোহাগড়া থানা পুলিশ। প্রবা ফটো

নাজমুল মৃধাকে উদ্ধারে যৌথ অভিযান চালায় বড়দিয়া নৌ-ফাঁড়ি পুলিশ, ফায়ার সার্ভিস এবং লোহাগড়া থানা পুলিশ। প্রবা ফটো

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে বালু বোঝাই ট্রালার ডুবে নাজমুল মৃধা নামের একজন শ্রমিক মারা গেছেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে বড়দিয়া নৌ-ফাঁড়ি পুলিশ, ফায়ার সার্ভিস এবং লোহাগড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তেতুলিয়া ঘাট এলাকা থেকে মরদেহটি তার মরদেহ উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নাজমুল মৃধা কালিয়া উপজেলার নোয়াগ্রামের আকবর মৃধার ছেলে।

লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত)কমল কৃষ্ণ বসু জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বেলটিয়া গ্রামের কাজী ইটভাটা সংলগ্ন মধুমতি নদীতে দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রলারকে অপর একটি ট্রলার ধাক্কা দিলে বালু বোঝাই ট্রলারের নিচ থেকে ফেটে ডুবে যায়। চার শ্রমিকের মধ্যে তিনজন সাঁতরে উপরে উঠলেও নাজমুল নিখোঁজ হয়। 

খবর পেয়ে বড়দিয়া নৌ-ফাঁড়ি পুলিশ, ফায়ার সার্ভিস এবং লোহাগড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুপুরে তেতুলিয়া ঘাট এলাকা থেকে মরদেহটি

উদ্ধার করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা