ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ১৮:০০ পিএম
প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার দুপুরে একটি ডোবা থেকে মর্টারশেল উদ্ধার করা হয়েছে। উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান জানান, উপজেলার চাঁনপুর গ্রামের আবু মিয়া দুদিন আগে তার বাড়ির সামনে ছোট্ট একটি টিলা থেকে মাটি নিচ্ছিলেন। এ সময় শেলটি পাওয়া যায়। তবে এটি কি ধরণের জিনিস সেটা নিয়ে নিশ্চিত হতে না পেরে একটি ছোট্ট ডোবায় ফেলে রাখেন।
শাহজাহান জানান, শনিবার বিষয়টি জানাজানি হলে তিনি সেখানে যান। এরপর এটিকে ডোবা থেকে তোলার ব্যবস্থা করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।