× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিঙ্গামানিক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ মেম্বারের অনাস্থা

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ২২:১০ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩ ২২:১৫ পিএম

ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজি সরদার। প্রবা ফটো

ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজি সরদার। প্রবা ফটো

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আজিজ সরদারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এর জেরে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়নের ১২ জন মেম্বার।

লিখিত অভিযোগে চেয়ারম্যানের প্রতি তারা অনাস্থা প্রকাশ করেন। ফলে ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

অভিযোগে বলা হয়, এক বছর ধরে চেয়ারম্যান আজিজ ইউনিয়ন পরিষদের আওতাধীন টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দ অর্থ বণ্টন এবং পরিষদের সিংহ ভাগ কাজ একক সিদ্ধান্তে বাস্তবায়ন করে আসছেন। ইউপি সদস্যদের সঙ্গে আলোচনা না করে ইচ্ছেমত প্রকল্পের অর্থ বণ্টন করেন। এ ছাড়াও তিনি ইউনিয়নের নাগরিক, ওয়ারিশ ও জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ দিতে অবৈধভাবে নগদ অর্থ দাবি করেন ইউপি সদস্যের মাধ্যমে।

এ ব্যাপারে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার জসিম মাল বলেন, ‘চেয়ারম্যান তার ইচ্ছেমত পরিষদের কাজ করেন। আমাদের কাছ থেকে শুধু রেজুলেশনে সই নেন। তারপর কোথায় থেকে কাজ ও বরাদ্দ আসে, সেই বরাদ্দ আবার কোথায় যায় তা আমরা কেউ জানি না।’

৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী ঢালী বলেন, ‘গত এক বছরে যে বরাদ্দ এসেছে পরিষদে, সেই বরাদ্দ চেয়ারম্যান তার ইচ্ছেমত বণ্টন করছেন। সিংহ ভাগ কাজ তিনি নিজেই বাস্তবায়ন করেছেন। এ ছাড়া ইউনিয়নের নাগরিক, ওয়ারিশ ও জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ দিতেও অবৈধভাবে আমাদের মাধ্যমে নগদ অর্থ দাবি করেন।’

অভিযোগের ব্যাপারে চেয়ারম্যান আব্দুল আজিজ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মন্ত্রী মহোদয় এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথার বাইরে আমি কোনো কিছু করি না। অভিযোগের বিষয়ে আমি জেনে তারপর আপনাদের জানাতে পারব।’

নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন মোল্লা বলেন, ‘অভিযোগের ঘটনা শুনেছি। চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে বসে বিষয়টি জেনে তারপর সমাধানের চেষ্টা করব।’

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামামানকে একাধিকবার ফোন ও মোবাইলে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

এদিকে, শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান জানান, এ বিষয়ে তিনি কোনো কিছু জানেন না। তার কাছে কোনো অভিযোগের কাগজ আসেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা