× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৮

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১৬:২৩ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১৭:০৬ পিএম

দুর্ঘটনায় কবলিত ভটভটি। প্রবা ফটো

দুর্ঘটনায় কবলিত ভটভটি। প্রবা ফটো

নাটোরের বড়াইগ্রামে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন আটজন

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)  সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার রোডের তরমুজ তেল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক জাকির হোসেন উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের উপলশহর গ্রামের।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীরা জানান, ভটভটিতে করে গরুর নেওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে  উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন চালক এবং  আহত হয়েছেন ৮ ব্যবসায়ী। তবে গরুগুলো অক্ষত রয়েছে । দুর্ঘটনার পর গুরুতর আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, সকালে গরু নিয়ে সিরাজগঞ্জ থেকে নওগাঁর হাটে যাচ্ছিলেন গরু ব্যবসায়ীরা। তরমুজ পাম্প এলাকায় ফিডার রোড থেকে মহাসড়কে উঠতে গিয়ে ভটভটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা