× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকায় লঞ্চের ধাক্কায় নিহত ১, নিখোঁজ ২

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩ ১৮:১৫ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩ ১৮:৩৯ পিএম

নিখোঁজ দুই জেলেকে উদ্ধারের চেষ্টা করছে নৌ-পুলিশ। প্রবা ফটো

নিখোঁজ দুই জেলেকে উদ্ধারের চেষ্টা করছে নৌ-পুলিশ। প্রবা ফটো

চাঁদপুর মেঘনা নদীতে রবিবার (১৫ জানুয়ারি) যাত্রীবাহী এমভি কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কায় মাছ ধরা একটি নৌকা ডুবে গেছে। এতে এক জেলে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন দুজন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হরিণা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান।

নিহতের নাম আব্দুল জলিল। নিহত ও নিখোঁজ জেলেরা চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঈদগাহ বাজারের বাসিন্দা। 

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজান বলেন, ময়নাতদন্ত শেষে নিহত জেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা