চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৪:১৫ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৪:৪৭ পিএম
ফাইল ফটো
চট্টগ্রামের বাঁশখালীতে চাচা-ভাতিজার মারামারি থামাতে গিয়ে কোরবান আলী নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
শনিবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার শীলকূপ আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কোরবান আলী আদর্শ গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জমির উদ্দিন নামের একজনকে আটক করেছে পুলিশ। তার বাড়ি পূর্ব শীলকূপ এলাকায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে জমির উদ্দিনের সঙ্গে তার চাচা আবু সৈয়দের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জমির দা নিয়ে চাচার দিকে তেড়ে যায়। তাদের ঝগড়া থামাতে এগিয়ে আসেন কোরবান আলী। তখন জমির কোরবান আলীকে কুপিয়ে জখম করে। কোরবানকে বাঁচাতে আবু সৈয়দসহ আরও দুজন এগিয়ে আসলে দায়ের কোপে তারাও জখম হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কোরবান আলীকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা বলেন, অভিযান চালিয়ে রাতেই জমির উদ্দিনকে আটক করা হয়। আজ সকালে তাকে আদালতে তোলা হয়েছে।