পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৩:৩৬ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৪:৩০ পিএম
পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। প্রবা ফটো
পিরোজপুরে বাসচাপায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছেন তাদের সহপাঠীরা।
রাবিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দী কলেজে ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল হয়। এতে অংশ নেন কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা বাস চালককে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে জেলার সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের আধাঝুড়ি এলাকায় ইমাদ পরিবহন একটি বাস, ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মুক্তা আক্তার নামে একজন নিহত হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার বোন মারিয়া আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় মুক্তার বড় ভাই মঞ্জুরুল ইসলাম আহত হয়।
মুক্তা পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষে লেখাপড়া করতেন। পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ভৈরমপুর এলাকার শেখ নজরুল ইসলামের মেয়ে তিনি।