চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ১৬:০৪ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩ ১৬:২৯ পিএম
রজতজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিথিরা। প্রবা ফটো
স্কুলের গন্ডি পার হওয়ার রজতজয়ন্তী পালন করেছেন বাঁশখালীর বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীরা।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিদ্যালয়ের হলরুমে রজতজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের তৎকালীন শিক্ষক ও ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থী ও কর্মচারীরা।
১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘হৃদয়ে ৯৮’ এর উদ্যোগে স্কুল প্রাঙ্গণে রজতজয়ন্তী উৎসব পালন করেন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষকদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি সবাইকে ‘টোকেন অব রেস্পেক্ট’ নামে উপহার প্যাক দেওয়া হয়। ২৫ বছর আগের স্মৃতি স্মরণে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
'হৃদয়ে '৯৮' এর শিক্ষার্থী ক্যাপ্টেন নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের স্কুলটির তৎকালীন প্রধান শিক্ষক বাবু হৃষিকেশ ভট্টাচার্য। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধনপুর ইউপি চেয়ারম্যান কেএম সালাউদ্দীন কামাল, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিমউদদীন হায়দার। আইআইইউসির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোরশেদুল আলম।
বক্তব্য রাখেন বর্তমান প্রধান শিক্ষক কেএম মঈন উদ্দীন রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএমপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কাবেরী।