× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুলতান মেলায় চাঁদার দাবিতে ছাত্রলীগের হামলার অভিযোগ

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৮:২২ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৯:০৬ পিএম

হামলায় আহতদের একজন হাসপাতালে চিকিৎসাধীন। প্রবা ফটো

হামলায় আহতদের একজন হাসপাতালে চিকিৎসাধীন। প্রবা ফটো

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান মেলায় দইফুচকার দোকানে চাঁদা দাবি করে না পেয়ে ছাত্রলীগের কর্মীরা হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় দোকান মালিকসহ আট কর্মচারী আহত হয়েছেন। 

বুধবার (১১ জানুয়ারি) এই হামলা হয় বলে অভিযোগ করেন দোকান মালিক মনসুর রানা।

চাঁদা দাবি ও হামলা ভাঙচুরের ঘটনায় মনসুর রানা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ও অজ্ঞাতপরিচয় আরও আটজনের বিরুদ্ধে সদর থানায় বৃহস্পতিবার সকালে মামলা করেন।

পুলিশ মামলার আসামি দক্ষিণ নড়াইলের বিনতে হাবিব বর্ষণ ও অনিক মোল্যাকে গ্রেপ্তার করেছে।

মনসুর রানা মামলায় অভিযোগ করেন, সুলতান মেলায় দোকান দেওয়ার শুরু থেকে তার কাছে জয়, মিজান, বর্ষণ, অনিকসহ অজ্ঞাত ৮ থেকে ৯ জন ১০ হাজার টাকা দাবি করেন। তিনি দিতে রাজি না হওয়ায় তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। 

বুধবার সন্ধ্যায় দোকানে গিয়ে হামলা করে ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতি করে। এতে তিনিসহ দোকানের কর্মচারী নাজমুল, মাহফুজার, ডিপজল, জিহাদ, রানাসহ আটজন আহত হন বলে দাবি করেন। 

জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া বলেন, ‘ছাত্রলীগের বিরুদ্ধে সুলতান মেলার দোকানে হামলার যে অভিযোগ করা হয়েছে আমরা তাদের চিনি না। ছাত্রলীগের কেউ এ হামলার সাথে জড়িত নয়।’

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, বর্ষণ, অনিককে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা