× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় বছর বয়সি শিশুকে ‘ধর্ষণের চেষ্টা’, যুবক কারাগারে

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৬:০৭ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৬:২৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাঈম মিয়া নামে এক যুবককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বুধবার নাঈমকে স্থানীয়রা হাতেনাতে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়। তার পরই ওই শিশুর বাবা বাদী হয়ে নাঈমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুলিয়ারচর থানায় মামলা করেন।

স্থানীয়রা জানান, গত ৯ জানুয়ারি দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। নাঈম মিয়া তাকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে তাদের বসতঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন টের পেলে নাঈম পালিয়ে যায়। পরে শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালে নেওয়া হয়।

খবর এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার দুপুরের দিকে স্থানীয়রা নাঈম মিয়াকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত নাঈম মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা