× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে দুই নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজার অফিস

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৭:০১ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৭:৫৯ পিএম

অলঙ্করণ প্রবা

অলঙ্করণ প্রবা

কক্সবাজারে দুই নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) সকালে ঈদগাঁও নদী থেকে শাহাব উদ্দিন নামের একজনের মরদেহ আর বিকালে নাফ নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত দুজনের মরদেহ উদ্ধার করা হয়। 

শাহাব উদ্দিন ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের বাসিন্দা। 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ’রাতে শাহাব উদ্দিন নদীর কাছে বাথরুমে যায়। কিন্তু পরে আর ঘরে ফেরেননি। সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়। স্বজনরা জানিয়েছেন, শাহাব উদ্দিনের অজ্ঞান হয়ে যাওয়ার রোগ ছিল। এর আগেও অনেকবার বাথরুমে গিয়ে অজ্ঞান হয়েছেন।’

তিনি আরও বলেন, ’কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

অপরদিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে টেকনাফের জাদিমুরাস্থ নাফ নদীর মোহনা থেকে বস্তাবন্দি দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ’নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা