× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌতুকের দাবিতে নির্যাতন মামলায় স্বামী গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৯:৩১ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১৯:৩৮ পিএম

যৌতুকের দাবিতে নির্যাতন মামলায় স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) গৃহবধূর স্বামী রয়েল ওরফে রকিকে গ্রেপ্তার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আতাউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শামীম মিয়ার মেয়ে সিমা আক্তারের সঙ্গে রকির বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে ৩ লাখ টাকা ও আসবাবপত্র দেওয়া হয়। কিন্তু বিয়ের পর আরও সাড়ে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে রকি। অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় রকি সিমাকে গার্মেন্টসের চাকরি করতে পাঠায়।

গত শনিবার (৭ জানুয়ারি) গার্মেন্টসে যাওয়ার সময় রকি যৌতুকের দাবিতে সিমাকে মারধর করে।

এ ঘটনায় সেদিনই সিমা রূপগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ রকিকে গ্রেপ্তার করে। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা