× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় জাল টাকাসহ গ্রেপ্তার ২

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৫:৫৪ পিএম

র‌্যাবের হাতে গ্রেপ্তার সাইফুল জামান ও জাহিদুল ইসলাম। ছবি: প্রবা

র‌্যাবের হাতে গ্রেপ্তার সাইফুল জামান ও জাহিদুল ইসলাম। ছবি: প্রবা

খুলনার ফুলতলায় র‌্যাবের অভিযানে প্রায় ১৫ লাখ জাল টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, খুলনার রূপসা এলাকার সাইফুল জামান ও আড়ংঘাটার জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে র‌্যাব ৬ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল মোশতাক আহমেদ।

সংবাদ সম্মেলনে র‌্যাবের ওই কর্মকর্তা বলেন, র‌্যাব ৬ (সদর কোম্পানি) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে খুলনা মহানগরের আড়ংঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাল টাকা তৈরি চক্রের হোতা সাইফুল জামান এবং জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০ লাখ জাল টাকা (এক হাজার টাকার নোট) জব্দ করা হয়।

‘পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ফুলতলার দামোদর সাহাপাড়ায় র‌্যাব অভিযান চালায়। সেখানে তাদের ভাড়া বাড়িতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পায় র‌্যাব। ওই বসতবাড়ি থেকে আরও ৪ লাখ ৮৩ হাজার জাল টাকা (এক হাজার টাকার নোট) পাওয়া যায়। ওই সময় জাল টাকা তৈরির সরমঞ্জাম, দুটি প্রিন্টার, একটি লেমেনেটিং মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।’

র‌্যাব ৬ অধিনায়ক আরও জানান, অভিযুক্তরা ২০ কোটি টাকার জাল নোট তৈরির পরিকল্পনা করেছিল। দেশের বিভিন্ন প্রান্তে তাদের এজেন্টদের মাধ্যমে এই জাল নোট সরবরাহ করা হয়। বিশেষ করে ঢাকায় বাণিজ্য মেলাসহ বিভিন্ন শীতকালীন মেলা ও কোরবানির সময় গরুর হাটকে টার্গেট করে এই বিপুল পরিমাণ জাল টাকা তৈরি করে। 

‘জব্দ জাল টাকাসহ গ্রেপ্তার ব্যক্তিদের থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়াধীন চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা