× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে পিটুনিতে যুবক নিহত

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ২১:৫৪ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ২২:১০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকায় গরু চোর সন্দেহে পিটুনিতে আহত এক যুবক হাসপাতালে মারা গেছেন। পিটুনির সময় ছুরিকাঘাতে দুজন আহত হয়।

সোমবার (৯ জানুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম বকুল মিয়া। তিনি নাটোরের সিংড়া উপজেলার কদমা গ্রামের বাসিন্দা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, গরু চোর সন্দেহে এলাকাবাসী ওই ব্যক্তিকে পিটুনি দেয়। পুলিশ মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাতে নিশ্চিন্তপুর গ্রামের মিজু মিয়ার বাড়িতে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় বকুল মিয়াকে এলাকাবাসী আটক করে। সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে যায়। ওই ব্যক্তির কাছে থাকা ধারাল অস্ত্রের আঘাতে ব্যবসায়ী হোসেল রানা ও লিটন মিয়া আহত হয়। পরে এলাকাবাসী বকুল মিয়াকে পিটুনি দেয়। খবর পেয়ে রাতেই কালিয়াকৈর থানা পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। ছুরিকাঘাতে আহত দুজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা