× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নুরকে দেশে এনে শাস্তির দাবি

কুবি প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৮:১৭ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১৯:১৪ পিএম

নুরুল হক নুরের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার মানববন্ধন। ছবি : প্রবা

নুরুল হক নুরের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার মানববন্ধন। ছবি : প্রবা

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এ দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে সংগঠনটি। 

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দাস বলেন, ‘ফিলিস্তিনের লাখো মুসলিমের হত্যাকারী ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে গোপনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করেছেন নুরুল হক নুর। সেই অপরাধে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।’ 

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি নুরুল হক নুর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফান্দির সঙ্গে বৈঠক করেন বলে অভিযোগ উঠেছে। ওই বৈঠকে বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ মুক্তিযুদ্ধ মঞ্চের।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা