বগুড়া অফিস
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১০:৪১ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১০:৫৬ এএম
প্রবা অলঙ্করণ
বগুড়ার নন্দীগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক দলিল লেখককে আটক করেছে পুলিশ। রবিবার (৮ জানুয়ারি) রাতে নন্দীগ্রাম পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আব্দুস সালাম। তিনি উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি।
ধর্ষণের অভিযোগে আব্দুস সালামের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম।
এস আই খাইরুল ইসলাম বলেন, ‘আব্দুস সালাম ৮ম শ্রেণির ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে কয়েক দফা ধর্ষণ করেছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি ওই ছাত্রীর বাড়িতে আবারও প্রবেশ করে। পরে তার অবস্থান টের পেয়ে ওই ছাত্রীর আত্মীয় ও এলাকাবাসীরা মিলে তাকে আটক করে, থানা পুলিশের হাতে তাকে তুলে দেয়।’
তিনি আরও বলেন, ‘আটক আব্দুস সালামের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।’