× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁও-৩ উপ-নির্বাচন : স্বতন্ত্র প্রার্থী গোপালের মনোনয়নপত্র বাতিল

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ২০:০৬ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ২১:০৩ পিএম

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়। ফটো সংগৃহীত

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়। ফটো সংগৃহীত

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র যাচাইয়ে ছয় প্রার্থীর মধ্যে গোপাল বাদ পড়েন।

রবিবার (৮ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে এ তথ্য জানান রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঠাকুরগাঁও-৩ আসনের রিটার্নিং অফিসার সাহাতাব উদ্দিন।

তিনি বলেন, ‘ছয় প্রার্থীর মধ্যে ঋণ খেলাপি হওয়ার অভিযোগে গোপাল চন্দ্র রায়ের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে।’

আসনটিতে উপ-নির্বাচনে ১৪ দলীয় জোট ও জাতীয় পার্টিসহ মোট ছয় জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। 

তারা হলেন, ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কাস পার্টির অধ্যাপক ইয়াসিন আলী, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির পেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ, জাকের পাটির এমদাদ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়।

দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর বিএনপির সংসদ সদস্য মো. জাহিদুর রহমান পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি আসনটিতে ভোটগ্রহণ করবে ইসি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা