× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে এবারের ক্যাটল এক্সপো আগামী শুক্রবার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ২০:১৫ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ২০:৪০ পিএম

চট্টগ্রামে এবারের ক্যাটল এক্সপো আগামী শুক্রবার

চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যাটল এক্সপো। এবারের এক্সপো হবে আগামী শুক্রবার (৬ জানুয়ারি) নগরীর আউটার স্টেডিয়াম মাঠে।

বুধবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ক্যাটল এক্সপো-২০২৩-এর খবর দেন চট্টগ্রাম ক্যাটল ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বোরহানুল হাসান চৌধুরী।

তিনি বলেন, দিনব্যাপী এক্সপোতে ৩৮টি এগ্রো ফার্ম অংশ নেওয়ার কথা। সেখানে ১০০টি ষাড় প্রদর্শিত হবে। এক্সপোতে অংশগ্রহণকারী ফার্মের উদ্যোক্তারা তাদের অর্জিত জ্ঞান ও শিক্ষণীয় দিকগুলো তুলে ধরবেন, যাতে অন্যরা উৎসাহিত ও অনুপ্রাণিত হয়ে সেই জ্ঞান কাজে লাগাতে পারেন।

বোরহানুল হাসান আরও বলেন, এক্সপোর প্রথম অধিবেশনে সকাল ১০টায় স্কুলছাত্রদের নিয়ে এগ্রো শিল্পের শিক্ষাণীয় বিষয়ে সেমিনার হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এ্যানিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের উপচার্য্য ডা. এ এস এম লুৎফুল এহসান।

দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল ৩টায়। সেখানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। অধিবেশনটি উদ্বোধন করবেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দোলোয়ার হোসাইন, চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি এম মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি জনাব খলিলুর রহমান।

চট্টগ্রাম ক্যাটেল ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, দিনব্যাপী এই আয়োজনে আরও থাকবে দেশীয় ঐতিহ্য ও সাংস্কৃতির বর্ণিল উপস্থাপনা, ক্যাটেল ফ্যাশেন-শো, বরেণ্য অতিথিদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শিক্ষিত তরুণ উদ্যোক্তাদের জেগে ওঠার গল্প।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন জ্যাকি, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল আইয়ের বিভাগীয় ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, সংগঠনটির সহ-সভাপতি ওয়াসিফ আহমেদ সালাম, সাংগঠনিক সম্পাদক তানজীব জাওয়াদ রহমান, সদস্য এস এম রাসেল ও ইউনিট্রেড ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ওসমান গনি প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা