× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ কোটি টাকা ব্যয়ে শুরু বেলান নদীর খননকাজ

দিনাজপুর সংবাদদাতা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ১৮:১০ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১৮:২০ পিএম

বেলান নদীন খননকাজের উদ্বোধনে অতিথিরা। ছবি : প্রবা

বেলান নদীন খননকাজের উদ্বোধনে অতিথিরা। ছবি : প্রবা

দিনাজপুরের খানসামা উপজেলার চারটি ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত বেলান নদীর খননকাজ শুরু হয়েছে। এই খনন কাজ করা হবে ১১ কিলোমিটার জুড়ে। 

বুধবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ডাঙ্গাপাড়া ময়দান মাঠের পাশে প্রায় ৬ কোটি ব্যয়ে ১১ কিলোমিটার নদী খননকাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

নদীর খননকাজ শুরু হওয়ায় আনন্দিত স্থানীয়রা। তারা বলছেন, নদী খননের ফলে জমিতে সেচ ও মাছ চাষের সুযোগ অনেক বাড়বে। পাশাপাশি বন্যার কবল থেকেও রক্ষা পাওয়া যাবে।

নদী খননকাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ইউএনও (ভারপ্রাপ্ত) ও এসিল্যান্ড মারুফ হাসান, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়, উপজেলা প্রকৌশলী ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ভাবকি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম, গোয়ালডিহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল ডাবলু শাহ্সহ জেলা ও উপজেলা প্রকৌশলী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা