× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানে হেডফোন লাগিয়ে রেললাইনে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বগুড়া ব্যুরো

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ১৩:৫৪ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১৪:০৫ পিএম

 ফাইল ফটো

ফাইল ফটো

বগুড়ায় রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শোনার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।

সদর উপজেলার শহরদীঘি এলাকায় বুধবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে এসআই জানান, সকাল ৮টার দিকে শহরদীঘি এলাকায় রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন ওই যুবক। এ সময় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে ভাঙা ট্যাব, হেডফোন ও মানিব্যাগ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ওই যুবকের পরিচয় বের করতে পিবিআই আঙুলের ছাপ নিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা