× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণ মামলায় পুঠিয়ার বরখাস্ত মেয়র কারাগারে

রাজশাহী সংবাদদাতা

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩ ০৮:৩৯ এএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩ ১০:২৫ এএম

পুঠিয়া পৌরসভার বরখাস্ত মেয়র ও বিএনপি নেতা আল মামুন। ছবি : প্রবা

পুঠিয়া পৌরসভার বরখাস্ত মেয়র ও বিএনপি নেতা আল মামুন। ছবি : প্রবা

ধর্ষণ মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে রাজশাহীর পুঠিয়া পৌরসভার বরখাস্ত মেয়র ও বিএনপি নেতা আল মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২ জানুয়ারি) রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক হাসানুজ্জামান রিপন তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক পরিমল চক্রবর্তী ও বাদীপক্ষের আইনজীবী মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাসূত্রে জানা গেছে, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ এনে গত ৫ সেপ্টেম্বর মেয়রের বিরুদ্ধে মামলা করেন এক নারী।

মামলার পর ৭ সেপ্টেম্বর পলাতক মেয়র মামুনকে বরগুনা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২৬ দিন পর অস্থায়ী জামিনে বের হন তিনি।

এদিকে এ ঘটনায় ২২ নভেম্বর পৌর মেয়র ও বিএনপি নেতা আল মামুন খানকে বরখাস্তের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে। চূড়ান্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা