ভাণ্ডারিয়ায় (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে ভাণ্ডারিয়ায় সোমবার শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা উপজেলার
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেন। আলোচনা
সভার শুরুতে পল্লী উন্নয়ন কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র (ভিডিও ডকুমেন্টারি)
প্রদর্শন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ইউএনও হাসিবুল
হাসান।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল
আমিন এর সঞ্চালনা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, উপজেলা
জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রুস্তম আলী, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার,
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক
আবুল কালাম মলাদ জোমাদ্দার, সমবায়ী মিজানুর রহমান, মুক্তা আক্তারসহ বিভিন্ন সরকারি
দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন
এবং স্বনির্ভর গ্রাম গড়ে তুলতে পল্লী উন্নয়ন কার্যক্রমের বিকল্প নেই। সরকারের বিভিন্ন
উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে
কাজ করার আহ্বান জানান তারা।
পরে পল্লী উন্নয়নে শ্রেষ্ঠ উপকারভোগীদের
সম্মাননা প্রদান করা হয়। এছাড়া উপকারভোগীদের মধ্যে ক্ষুদ্র ঋণ সহায়তার চেক ও বিভিন্ন
প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।