কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়নে খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। প্রবা ফটো
পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বনির্ভর খালের স্লুইস থেকে দক্ষিণ দিকে কাওসার হাওলাদারের বাড়ি পর্যন্ত ১৪৫০ মিটার দৈর্ঘ্যে খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
রবিবার (৫ জুলাই) বেলা ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করেন। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এলজিইডি কলাপাড়া কর্তৃক শিশু পল্লী একাডেমি থেকে ছোট বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘সবুজ পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবুজ হোক বাংলাদেশ, নিরাপদ হোক আগামী প্রজন্ম।’
উপস্থিত ছিলেন এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নানু মুন্সি প্রমুখ।