× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিমের ন্যায্যমূল্য নির্ধারণসহ খামারিদের ৫ দাবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

ঈশ্বরদীর মুলাডুলি বাজারে ডিমের ন্যায্যমূল্য নির্ধারণসহ পাঁচ দাবি নিয়ে মানববন্ধন, সড়ক অবরোধ ও ডিম ভেঙে অভিনব প্রতিবাদ করেছেন অর্ধশতাধিক প্রান্তিক খামারি। প্রবা ফটো

ঈশ্বরদীর মুলাডুলি বাজারে ডিমের ন্যায্যমূল্য নির্ধারণসহ পাঁচ দাবি নিয়ে মানববন্ধন, সড়ক অবরোধ ও ডিম ভেঙে অভিনব প্রতিবাদ করেছেন অর্ধশতাধিক প্রান্তিক খামারি। প্রবা ফটো

পাবনার ঈশ্বরদীতে ডিমের ন্যায্যমূল্য নির্ধারণসহ পাঁচ দাবি নিয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করে ডিম ভেঙে অভিনব প্রতিবাদ করেছেন অর্ধশতাধিক প্রান্তিক খামারি। রবিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার মুলাডুলি বাজারের ঈশ্বরদী-নাটোর মহাসড়কে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় সড়ক অবরোধ করে তারা বিভিন্ন স্লোগান দিয়ে সরকারের উদ্দেশ্যে তাদের দাবি জানান। এতে মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া খামারিদের হাতে ছিল নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার। এতে ডিমের সঠিক দাম চাই, ন্যায্য অধিকার চাই, খাদ্যের দাম কমাও খামারিদের বাঁচাও, আমদানি নয় দেশীয় খামার বাঁচাওÑ এমন নানা স্লোগান লিখা ছিল।

তাদের দাবিগুলোর মধ্যে ছিল ডিমের ন্যায্যমূল্য নির্ধারণ, স্বল্প সুদে করপোরেট কোম্পানি নয়, প্রান্তিক খামারিদের ঋণ সুবিধা দিতে হবে, পোল্ট্রি খাদ্যের দাম কমাতে হবে, ভেটেরিনারি সংক্রান্ত মেডিসিনে শুল্ক কমিয়ে দাম কমাতে হবে, করপোরেট কোম্পানি নামে যে সিন্ডিকেট তৈরি হয়েছে তা ভেঙে প্রান্তিক খামারিদের গুরুত্ব দিতে হবে।

এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া মুলাডুলি বাজারের বিপ্লব ভেটেরিনারির স্বত্বাধিকারী বিপ্লব হোসেন বলেন, শুধু করপোরেট কোম্পানি নামে বড় সিন্ডিকেটের কারণে প্রান্তিক খামার ও খামারিরা আজ ধ্বংসের পথে। খামারে একটি ডিম উৎপাদন করতে খরচ হয় ৯ টাকার বেশি, যা বাজারে বেচতে হয় ১০ টাকা বা ১০ টাকা ৫০ পয়সায়। ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, তাদের এ কর্মসূচির বিষয়ে কিছুই জানি না। তারা তাদের দাবি নিয়ে শুরুতেই উচিত ছিল ইউএনও স্যারসহ আমাদের সঙ্গে আলাপ করা। বিষয়টি খোঁজ নিয়ে খামারিদের সঙ্গে কথা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা