× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ভূতুড়ে’ বিল ও লোডশেডিং বন্ধে এমপি মান্নানের কঠোর নির্দেশ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান রবিবার দুপুরে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস পরিদর্শন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান রবিবার দুপুরে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস পরিদর্শন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাহকসেবার মানোন্নয়ন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল ও অতিরিক্ত লোডশেডিংয়ের সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এমপি আব্দুল মান্নান।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান রোববার দুপুরে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস পরিদর্শকালে এ নির্দেশ দেন।

এ সময় তিনি অফিসের বিভিন্ন শাখা ঘুরে দেখে সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বিদ্যুৎ সেবার মান আরও উন্নত করা, গ্রাহকদের দ্রুত, মানসম্মত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা এবং দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ করে গ্রাহকদের অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভূতুড়ে বিদ্যুৎ বিল, অতিরিক্ত লোডশেডিং ও সেবার অনিয়ম দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ওয়াদুদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মেয়র প্রার্থী ফারুক আহমেদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুনাব্বর হোসেন।

আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা শাহ আলী সওদাগর, আব্দুল্লাহ আল মামুন, আক্কাস, শহিদুল, খালেক, শ্রমিক দল নেতা কামাল দেওয়ান, ইউপি সদস্য হারুন মিয়া, হক মিয়া, বাক্কার মিয়া, তুন্জু মিয়া, জাকির হোসেন, আমির হোসেন, ফায়েজসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা