× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষিই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

নাটোরের লালপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরের লালপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরের লালপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, কৃষিই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।

একই সঙ্গে তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে প্রশাসনকে সর্বোচ্চ জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নাটোরের লালপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

এ সময় তিনি বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বীজ, সার, কৃষি উপকরণ এবং বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

লালপুর উপজেলা অডিটোরিয়ামে শনিবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল।

যেখানে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ পাওয়া যাবে, সেখানে প্রশাসনের কর্মকর্তাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কোনো অভিযোগ অবহেলা করা হবে না এবং দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।

জনগণের স্বার্থ রক্ষায় প্রশাসনকে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার নির্দেশনাও দেন তিনি।

তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও টেকসই করে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং অবকাঠামো উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিয়ে কাজ করছে

লালপুর-বাগাতিপাড়া অঞ্চলের উন্নয়ন কার্যক্রমও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, নারী ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

ঈশ্বরদী বিমানবন্দর চালুর বিষয়ে তিনি বলেন, বিমানবন্দরটি দ্রুত চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও দায়িত্বশীল মহলের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

বিমানবন্দরটি চালু হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, বিনিয়োগ এবং শিল্পায়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে জনগণের সক্রিয় সহযোগিতা, অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন।

সরকার এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বে সংশ্লিষ্ট সবাই দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে কৃষকদের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, বৃক্ষরোপণ কর্মসূচির চারা, জৈব সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।

একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং লালপুর উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে সরকারি অনুদানের চেকও বিতরণ করা হয়।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়।

এ সময় বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম গোলাম এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা