× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেবহাটায় মৎস্য ঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

 হামলার শিকার ইয়াদিন মোল্যা । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হামলার শিকার ইয়াদিন মোল্যা । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ঘুরনচন্ডি এলাকার মৎস্য ঘেরে ডাকাতিকালে চাষিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে|

রবিবার (৫ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে বলে প্রতক্ষদর্শী আহত ইয়াদিন আলী মোল্যা নিশ্চিত করেন| তিনি দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত সামসুদ্দিন মোল্যার ছেলে| এঘটনায় আহতর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে|

 হামলার শিকার ইয়াদিন মোল্যা জানান, প্রতিদিনের মতো তিনি নিজের মৎস্য ঘেরে পাহারায় ছিলেন| ভোর রাত ৪টার দিকে সংঘবদ্ধ ডাকাতরা মাছের ঘেরে নেমে আটল থেকে মাছ ঝেড়ে নিতে থাকে| তিনি এগিয়ে আসলে তার ওপর হামলা করে| ডাকাতদের মধ্যে পারুলিয়া পলগাদা এলাকার শফিকুল ইসলামের ছেলে মোহাম্মাদকে চিনে ফেললে ইয়াদিন আলী মোল্যাকে ধারালো দা এর কোপ মারে| এতে তিনি গুরুত্বও আহত হয়ে পড়েন| পরে তার চিৎকারে পাশের ঘেরের লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়| পরে তাকে উদ্ধার করে উপজেলা ¯ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়|

 স্থানীয় মৎস্য চাষি খায়রুল ইসলাম, মাসুদ রানা, ওহিদুল ইসলাম সহ অনেকে জানান, গভীর রাত হলেই দেশীয় অস্ত্র নিয়ে ঘেরে প্রবেশ করে জোরপূর্বক মাছ লুট করে| চোখের সামনে মাছ নিয়ে গেলেও তাদের হাতে থাকা অস্ত্রেও মুখে কিছু করার থাকে না| দিনের পর দিন এভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে বলেও জানান তাদের| মৎস্যঘেরে ডাকাতি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা|

 দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, অভিযোগ পেয়েছি| বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে|

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা