× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিঘলিয়ায় যাত্রী সেজে ভ্যানচালককে গলা কেটে হত্যা

খুলনা অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খুলনার দিঘলিয়া উপজেলার সমির ভট্ট (৪০) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙা এলাকায় শনিবার রাত আনুমানিক ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত সমির ভট্ট কেটলা গ্রামের রবিন ভট্টের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে সমির ভট্ট ভ্যানে যাত্রী নিয়ে মোল্লাডাঙা সড়ক দিয়ে বারাসাতের দিকে যাচ্ছিলেন। পথে ও যাত্রীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে সড়কের ওপর ফেলে রেখে পালিয়ে যায়।

সমিরের গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার চেষ্টা করেন। তবে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাঝিরগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জামিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ শুরু করেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা