× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন, যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

আপডেট : ৫ ঘণ্টা আগে

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার ( ৩ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় স্মৃতিস্তম্ভটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে স্মৃতিস্তম্ভটি অক্ষত থাকলেও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।0

এ বিষয়ে খাগড়াছড়ির সদর থানার ওসি মো. কায় কিসলু জানান,ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শালবন হরিনাথ পাড়ার মো. হাসানুলকে না পেয়ে  অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি  মো. রনি নাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে, এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, "জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের বিষয়টি আমার জানা আছে। একটি গ্রুপ এ ধরনের নাশকতার চেষ্টা করেছিল। তবে তারা সফল হতে পারেনি এবং স্মৃতিস্তম্ভের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। কারা, কী উদ্দেশ্যে এই অগ্নিসংযোগের চেষ্টা করেছে, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা