× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজার স্থিতিশীলতায় এআই ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ, মূল্য নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করবে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, “প্রথম পর্যায়ে অতি সংবেদনশীল ৩০টি পণ্যকে এআইভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় আনা হবে”।

সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও সামগ্রী বিতরণী অনুষ্ঠানে শুক্রবার বিকালে এ সব কথা বলেন তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “বাজারের বর্তমান মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পণ্যের উৎপাদন, আবহাওয়াজনিত সম্ভাব্য প্রভাব এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিশ্লেষণের জন্য সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি এআইভিত্তিক সমন্বিত মডেল তৈরি করা হবে। এর মাধ্যমে আগাম পূর্বাভাসের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে”।

সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি রপ্তানি হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “বর্তমানে দেশের মোট সবজি রপ্তানিকারকদের প্রায় অর্ধেকই সিলেটের। তবে উন্নত প্যাকেজিং ও প্রয়োজনীয় সার্টিফিকেশনের অভাবে রপ্তানির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এ সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এর আওতায় বিজ্ঞানভিত্তিক উৎপাদন, ট্রেসেবিলিটি নিশ্চিতকরণ এবং কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সবজি সংরক্ষণের সুবিধার্থে সারাদেশে প্রায় দুই হাজার কোল্ড স্টোরেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার উল্লেখযোগ্য অংশ সিলেটে স্থাপন করা হবে”।

মন্ত্রী বলেন, “চলমান দুটি বৈশ্বিক যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে স্থবিরতা সৃষ্টি হয়েছে, যার প্রভাব সমজাতীয় পণ্য উৎপাদনকারী দেশগুলোর ওপরও পড়ছে। এ পরিস্থিতিতে দেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে, যাতে শিল্পকারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালিয়ে যেতে পারে”।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হাসপাতালের আউটডোর সেবা চালুর লক্ষ্যে জনবল নির্ধারণসহ প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে চলছে।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মনসুর আসজাদ ও কৃষি কর্মকর্তা মো. সৈকত জামিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণ, কৃষি অফিসের ‘পার্টনার কংগ্রেস প্রোগ্রাম’, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর পুরস্কার বিতরণ, প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার প্রদান, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ছাগলের খাদ্য বিতরণ এবং ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরে বিকেল সাড়ে ৪টায় মন্ত্রী খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে সিবিসি পরীক্ষার জন্য ‘হেমাটোলজি অ্যানালাইজার’ কার্যক্রম এবং জলাতঙ্ক (র‌্যাবিস) ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা