× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমতলীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরগুনার আমতলীতে ডোবার পানিতে ডুবে সাব্বির খাঁন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

সাব্বির ওই গ্রামের মিরাজ খাঁনের ছেলে।

পারিবারিক সূত্র জানিয়েছে, সকালে পরিবারের সবার অজান্তে সাব্বির নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করার আগেই শিশুটির মৃত্যু হয়।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা