সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ্ হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মোকলেসুর রহমান মুকুলকে বুধবার (১ জুলাই) রাত ৯টার দিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ্ হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মোকলেসুর রহমান মুকুলকে বুধবার (১ জুলাই) রাত ৯টার দিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার মোকলেসুর রহমান মুকুল সদ্য
বহিষ্কৃত বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি।
নিহত সাইফুল্লাহ্ বারী বোনারপাড়া ইউনিয়ন
ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। রংপুর ধাপের সাতগড়া মডেল কামিল মাদরাসার তৃতীয় বর্ষের আল-কুরআন
বিভাগের ছাত্র ছিলেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে
মামলার প্রধান আসামি মোখলেসুর রহমান মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে
অভিযান অব্যাহত রয়েছে।
এ নিয়ে এ মামলা এজাহার নামীয় ৫ আসামিকে
গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার অপর আসামিরা হলেনÑ বোনারপাড়া ইউনিয়নের
পূর্ববাটি গ্রামের আশরাফ খন্দকার, পূর্ব শিমুলতাইড় গ্রামের রবিউল ইসলাম, শাহ আলম ও
চকদাতেয়া গ্রামের মোফাজ্জল হোসেন।
উল্লেখ্য, রবিবার (২১ জুন) বিকেলে বোনারপাড়া
বাজারের (উপজেলা সদর) চারমাথা চত্বরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি
গঠন নিয়ে দু'পক্ষের বাগবিতণ্ডা হয়। এ সময় প্রতিপক্ষরা লোহার শাবল দিয়ে শিবির সভাপতি
সাইফুল্লাহ্ বারীর গলা কেটে দেয়। একই সময় সাইফুল্লাহ্ বারীর বন্ধু শিবিরকর্মী সালাউদ্দিনকেও
ছুরিকাঘাত করেন প্রতিপক্ষরা। পরে স্বজনরা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল
হাসপাতালে নেওয়ার পথে সাইফুল্লাহ্ বারীর মৃত্যু হয়।
অপরদিকে, গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে
স্থানীয় হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ চিয়াউর রহমান মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও শারীরিক পরিস্থির উন্নতি না হলে গতকাল রাতে তাকে ঢাকায়
নেওয়া হয়েছে বলে জানা গেছে।