× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতার বিরুদ্ধে মাদকসহ নানা অভিযোগে মানববন্ধন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলবাজি, হামলা, মামলাবাজি ও ভূমিদস্যুতার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

এলাকার ইউনিয়নের একটি সড়কে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে আয়োজিত মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ অংশ নেন। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা শাহজাহান কবিরাজের নেতৃত্বে তার সহযোগীরা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। এসব কারণে এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, প্রশাসন দ্রুত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিলে এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাধারণ মানুষের জানমাল রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে অংশ নেওয়া সৌদি আরব প্রবাসী হুমায়ুন কবির বলেন, আমি প্রবাসে কষ্ট করে উপার্জিত অর্থ দিয়ে এলাকায় একটি ভবন নির্মাণ করছি। কিন্তু চাঁদা না দেওয়ায় গত ১৫ দিন ধরে আমার ভবনের নির্মাণকাজ বন্ধ করে রাখা হয়েছে। এতে আমি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা শাহজাহান কবিরাজ বলেন, এসব অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। স্থানীয় কিছু নেতাকর্মী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা