× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিথী গ্রুপের পাঁচ ইউনিট একযোগে বন্ধ, কর্মহীন হাজারো শ্রমিক

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

লিথি গ্রুপের ফমকম ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে ২৪ জুন সকাল ১০টার দিকে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লিথি গ্রুপের ফমকম ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে ২৪ জুন সকাল ১০টার দিকে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরে লিথী গ্রুপের পাঁচটি ইউনিট একযোগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যা বুধবার থেকে কার্যকর করা হয়েছে।

এতে এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। 

ওই দিন রাত পৌনে ৮টায় কারখানার পরিচালক মনিরুজ্জামান মুঠোফোনে বিষিয়টি নিশ্চিত করেন।

এর আগে ৩০ জুন কর্তৃপক্ষ কারখানার প্রধান ফটকে কারখানা বন্ধের  নোটিশ টানিয়ে দেয়। 

কারখানাটি গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত।

লিথী গ্রুপের বন্ধ হওয়া পাঁচটি ইউনিটগুলো হলো এ্যাপারেল-২১ লি., ফমকম ফ্যাশন লি., ফমকম ডাইং লি., ফমকম প্রিন্টিং লি. এবং ফমকম নিটিং লি.। 

পরিচালক মনিরুজ্জামান বলেন, পরিবশেটাই এখন এমন যে ব্যাংক থেকে সময়মতো সাপোর্ট পাওয়া যাচ্ছে না। কারখানা বন্ধ হলেও শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি।

তবে কারখানা সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তা ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলেচনা করে সকলের মতামত এবং সমঝোতার মধ্যেই তাদের পাওনা পরিশোধ করা দেওয়া হবে বলে জানান তিনি।

কারখানা বন্ধের নোটিশে কর্তৃপক্ষ উল্লেখ করা হয়, গ্যাস কানেকশন বন্ধ থাকা, ক্রয়াদেশ কমে যাওয়া, ভবিষ্যতে ক্রয়াদেশের পূর্বাভাস না থাকা, বিগত বছরগুলোতে বার বার অযৌক্তিক শ্রম আন্দোলন হওয়া, পণ্যের বিক্রয় মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়া, সময়মত ব্যাংকিং সহায়তা না পাওয়ায় কারখানা বিশাল লোকসানের সম্মুখীন হয়ে আসছে।

বর্তমানে মালিকের পক্ষে কারখানা পরিচালনা করার মত আর আর্থিক সামর্থ্য না থাকার কারণে প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব না হওয়ায় বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার কথাও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

আরও বলা হয়, ভবিষ্যতে কারখানা চালু এবং ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ তৈরি হলে পূর্বের পুরানো দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে। সংশ্লিষ্ট সকল সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত মোতাবেক বেতন ও পাওনাদি পরিশোধ করা হবে।

বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকাশ আহম্মেদ বলেন, লিথী গ্রুপের সকল কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় হাজার হাজার শ্রমিক-কর্মচারীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে গেল।

দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে পোশাক শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতের সংকট কাটাতে দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে ২৪ জুন সকাল ১০টার দিকে লিথি গ্রুপের ফমকম ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ওইদিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কারখানার পাশে শ্রমিকরা মানববন্ধন করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা