বগুড়া অফিস
প্রকাশ : ১০ ঘণ্টা আগে
আপডেট : ৫ ঘণ্টা আগে
বগুড়ার নন্দীগ্রামে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাকী বিল্লাহ নন্দীগ্রাম উপজেলার গছাইল দাখিল মাদ্রাসার
সুপার।
পুলিশ জানায়, বাকী বিল্লাহের চাচাত শ্যালিকা শারীরিক প্রতিবন্ধী।
এ কারণে তিনি বাড়িতেই থাকতেন। বাকী বিল্লাহ মাঝে মধ্যেই চাচা শ্বশুরের বাড়ি বেড়াতে
যেতেন। গত ২১ জানুয়ারি বিকেলে চাচা শ্বশুরের বাড়িতে কেউ না থাকার সুযোগে শারীরিক
প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ করে। কিছুদিন পর তার শারীরিক পরিবর্তন দেখা দিলে ডাক্তারের
কাছে নিয়ে যাওয়া হয়।পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানায় ওই যুবতী ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।এ
ঘটনায় বাকী বিল্লাহের চাচা শ্বশুর বাদী হয়ে ২৫ জুন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে
গত ১ জুলাই থানায় মামলা রেকর্ড করা হয় এবং রাতেই বাকী বিল্লাহকে গ্রেপ্তার করা হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,
গ্রেপ্তার বাকী বিল্লাহকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।