× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন জেলায় ৩ মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশের বিভিন্ন স্থান থেকে  মঙ্গলবার (৩০ জুন)  ও  বুধবার (১ জুলাই) সিএনজি চালক, যুবক ও বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিশোরগঞ্জ, সাতক্ষীরা ও সখীপুর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেদকদের পাঠানো খবর- 

ভৈরব (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে বস্তাবন্দি মাসুদ মিয়া (৪৬) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। মঙ্গলবার রাত ৭টায় পৌর শহরের পলতাকান্দা এলাকায় হাজী আসমত আলীর বাড়ির পাশে মেঘনা নদীর পাড় থেকে ওই সিএনজি চালকের মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান। নিহত মাসুদ মিয়া জেলার বাজিতপুর উপজেলার মাইজচর শ্যামপুর এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে। 

ভৈরব নৌ থানার ওসি বলেন, মঙ্গলবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মেঘনা নদীর পলতাকান্দা এলাকার হাজী আসমত আলীর বাড়ির পাশ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করি। উদ্ধারের পর তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া না গেলেও জেলা পিবিআই টিমের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির পরিবার জেলার বাজিতপুর উপজেলা মাইজচর ইউনিয়নের বাসিন্দা।

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুরে একটি মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে ঠেকরা-দক্ষিণশ্রীপুর খেজুরতলা সড়কের বড় খালের মাথা সংলগ্ন একটি মাছের ঘের থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। নিহত যুবকের নাম সঞ্জিব সরকার (৩০)। সে উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে। কালিগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে।  

সখীপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুইদিন পর বাসার পাশে একটি ডোবা থেকে পারভীন আক্তার (৪৬) নামে এক বিধবা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ‎‎গতকাল সকালে সখীপুর পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইটের দক্ষিণে বাসার কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পারভীন আক্তার ওই ওয়ার্ডের মৃত হুমায়ুন খানের স্ত্রী।

‎সহকারী পুলিশ সুপার (এএসপি) বাসাইল-সখীপুর ইনচার্জ এ কে এম মামুনুর রশিদ বলেন, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন বুঝা যাচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা