× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে এক শিক্ষকের বাড়ির সিঁড়ির নিচ থেকে একটি বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে এক শিক্ষকের বাড়ির সিঁড়ির নিচ থেকে একটি বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে এক শিক্ষকের বাড়ির সিঁড়ির নিচ থেকে একটি বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে ওই গ্রামের আক্কাস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আক্কাস আলী কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে ও গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক।

উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, ‘দেয়াল দিচ্ছি রাস্তার পাশ দিয়ে, পানি নামতে না দিলে বোম মেরে, মেরে ফেলব। দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন।’ 

আক্কাস আলী জানান, তিনি বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করছেন। সীমানাপ্রাচীন নির্মাণ করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হন। তার ধারণা, সীমানাপ্রাচীর বিরোধকে কেন্দ্র করে বোমাসদৃশ বস্তু ও চিরকুট রেখে যেতে পারে। তিনি আরও জানান, বুধবার সকালে সিঁড়ির নিচে লাল টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানালে তারা উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লাপাড়ার বাসিন্দা রজব আলীর ছেলে আক্কাস আলী সকালে ঘুম থেকে উঠে বাড়ির সিঁড়ির নিচে লাল স্কচটেপে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু এবং একটি চিরকুট দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তিনি গাংনী থানা পুলিশকে জানান। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেল সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাংনী থানার ওসি মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। অপরাধী যে হোক, তাকে আইনের আওতায় আনা হবে। সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা