× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়াকাটা-ভাঙা ছয়লেন মহাসড়কসহ ০৯ দফা দাবিতে ৩০ কিলোমিটার মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ৭ ঘণ্টা আগে

কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়ককে ছয়লেনে উন্নীতকরণসহ ৯ দফা দাবিতে নাগরিক সমাজের উদ্যোগে কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ ৩০ কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়ককে ছয়লেনে উন্নীতকরণসহ ৯ দফা দাবিতে নাগরিক সমাজের উদ্যোগে কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ ৩০ কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণসহ ৯ দফা দাবিতে কলাপাড়া নাগরিক সমাজের উদ্যোগে ৩০ কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

কলাপাড়া সিক্স লেন থেকে কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ বুধবার (১ জুলাই) সকালে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। 

তাদের অন্য দাবিগুলো হলোÑ কুয়াকাটা পর্যটন কেন্দ্রকে আধুনিক পর্যটন কেন্দ্র, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গরূপে চালু, নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ, কুয়াকাটায় বিমানবন্দর ও বরিশাল-ভোলা সেতু নির্মাণ করা।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, পর্যটন কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর এবং ১৩২০ কিলোওয়াটের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা কলাপাড়ায় স্থাপিত হওয়ায় সারা বছরই এ সড়কে যানবাহনের চাপ ও দুর্ঘটনা লেগেই থাকে। ফলে পর্যটন শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং দক্ষিণাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে। 

বক্তারা আরও বলেন, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গরূপে চালু করলে এই বন্দর দেশের অর্থনীতি স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া পর্যটন শিল্প, বাণিজ্য এবং বিনিয়োগের নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে।

বক্তারা বলেন, সংসদে জাতীয় বাজেট ঘোষণা করা হলেও দক্ষিণাঞ্চলের উন্নয়নে কোনো বরাদ্দ রাখা হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে জাতীয় বাজেটে বরাদ্দ অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সাম্প্রতিক সময়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে একই দাবিতে মানববন্ধন ও কর্মসূচি পালিত হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা